২৫ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় নাম লেখালেন ক্যামেরন গ্রিন


আইপিএলকে সামনে রেখে আজ আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে মিনি নিলাম। সবমিলিয়ে মোট মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে এবার। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করলে, নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।
নিলামের শুরুতেই নতুন ইতিহাস গড়লেন ক্যামেরন গ্রিন। ২০২৬ মৌসুমের নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। গ্রিনকে নেওয়ার জন্য ডাকে অংশগ্রহণ করেছিল রাজস্থ্যান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসও। তবে পেরে ওঠেনি কলকাতার সঙ্গে।
আজ অনুষ্ঠিত নিলামে গ্রিনকে কেনার মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়ের রেকর্ড গড়েছে কেকেআর। এর আগে ২০২৪ আইপিএল নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে এই রেকর্ড গড়েছিল কলকাতাই।
নতুন নিলামে সেই রেকর্ড নিজেদের হাতেই ভেঙে দিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট ও বল দুটোতেই কার্যকর গ্রিনকে দলে পেয়ে শক্তি আরও বেড়েছে কেকেআরের।



