রাজনীতি

নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে লেবার পার্টির অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

আজ (বৃহস্পতিবার) সন্ধায় এক সংক্ষিপ্ত বিবৃতিতে নির্বাচন কমিশনকে দেশব্যাপী নির্বাচনি পরিবেশ তৈরিতে কঠোর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে বলেন- তফসিল ঘোষণা নির্বাচনের প্রক্রিয়াকে এগিয়ে নিলেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকল দলের সমান সুযোগ, নিরাপদ প্রচারণা এবং প্রশাসনের নিরপেক্ষতা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন- অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং কালো টাকার মালিকদের অযোগ্য ঘোষণা ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা যাবে না। আরপিও-র বিধান কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

ডাঃ ইরান নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে বলেন- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে বিশেষ অভিযান, কালো টাকা ও অনিয়মে জড়িতদের প্রার্থীতা বাতিলে আরপিও কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

বাংলাদেশ লেবার পার্টি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
(বাংলাদেশ লেবার পার্টির প্রেস উইং)

এই বিভাগের আরও সংবাদ