জাতীয়শীর্ষ নিউজ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রাজধানীর মগবাজারের বাসিন্দা হুমায়ুন ফরিদ জাগো নিউজকে বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। দৌড়ে নিচে চলে গেলাম। বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এটি মাঝারি ধরনের।

এই বিভাগের আরও সংবাদ