শীর্ষ নিউজ

গণপূর্তের প্রকৌশলী উৎপল কুমারের বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনটি ভুয়া

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (বর্তমানে সাময়িক বরখাস্ত) গণপূর্ত জোন, বরিশাল এর বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এই ভুয়া প্রজ্ঞাপনে ১৪ অক্টোবর ২০২৫ তারিখের ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। এতে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ -২ এ কর্মরত আছেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।

অতএব, এই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ