রাজনীতি
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে


হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বুধবার রাত ১১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করবেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এজেডএম জাহিদ হোসেন জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বুধবার রাত ১১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করবেন তিনি।





