রাজনীতি

নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করবে না এনসিপিঃ সারজিস আলম 

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:এনসিপি দ্বায়িত্বে এলে অন্য কোন রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবেনা, তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি দ্বায়িত্বে এলে অন্য কোন রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবেনা, তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে।

আজ শনিবার(১১অক্টোবর) বিকেলে নিজ জেলা পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপির লংমার্চ চলাকালে তেঁতুলিয়ার তেঁতুলতলায় আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারন জনগন, আর মাঝখান দিয়ে ফায়দা লুটেছে তথাকথিত কিছু রাজনীতিবিদেরা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে সারজিস বলেন, কোন চাঁদাবাজ, নতুন বাংলাদেশে দুর্নীতিবাজদের আর বড় গলায় কথা বলতে দেওয়া হবেনা।

এর আগে দুপুর ১২টায় পঞ্চগড় চিনিকল মাঠ থেকে লংমার্চ শুরু হয়ে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে দলটির সহস্রাধিক নেতাকর্মী ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ