রাজনীতি

দুর্গাপূজা উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুন রায়ের বাসভবনে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সিনিয়র রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব- ২০২৫ কেন্দ্র করে রাজধানীতে সৃষ্টি হয়েছে এক অনন্য সম্প্রীতির আবহ। এ উৎসবকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নিজ বাসভবনে সোমবার (২৯ সেপ্টেম্বর)
এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ‘শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন,ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী দেবাশীষ চৌধুরী, বিএনপি নেতা আমজাদ হোসেন, যুবদল নেতা অসীম খাঁসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পর উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসব আমাদের ভ্রাতৃত্ববোধ, মিলন ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

নেতারা বিশ্বাস প্রকাশ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ ধারা বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

এই বিভাগের আরও সংবাদ