ক্যাম্পাসশীর্ষ নিউজ

ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনের মাধ্যমে জুলাই ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, ভোটারদের বলবো, আপনারা আসেন কেন্দ্রে, পছন্দের প্রার্থীকে ভোট দিন। এখানে আমরা যারা নির্বাচন করছি, সবাই আমরা জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম। আমরা আশা করছি, সবাই দায়িত্বশীল আচরণ করবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে।

এই বিভাগের আরও সংবাদ

নির্বাচনের দায়িত্বশীল শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিশেষ কোনো ব্যক্তিকে ফেভার দেওয়া, এর মাধ্যমে ছাত্র বনাম শিক্ষকের মধ্যে কোনো পজিশন তৈরি হোক, সেটি আমরা চাই না। আমরা আশা রাখবো, শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে। এর মাধ্যমে আমরা জুলাই ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বিজয়ী করবো।

এর আগে উদয়ন স্কুল এন্ড কলেজে নিজের ভোটপ্রদানের পর সাদিক অভিযোগ করেন, ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে। তিনি বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানে অনেক বহিরাগতরা প্রবেশের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে দেখার জন্য।

এই বিভাগের আরও সংবাদ