নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি


ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে রোডম্যাপ ঘোষণা করা হয়। নির্বাচনী রোডম্যাপে ২৪টি কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। ইসির ঘোষিত এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি।
স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোডম্যাপকে গণমাধ্যমকে বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।
এদিকে নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও স্বাগত জানিয়ে বলেন, মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বনানীর একটি হোটেলে ইসির নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি।
দেশের জনগণ নির্বাচনমুখি হচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় ধরনের অগ্রগতি আসবে, এ প্রত্যাশা করি। কারণ নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে।





