রাজনীতি

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঠিক করবেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঠিক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর মনোনয়ন ফরম নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদলের নেতারা।

এই বিভাগের আরও সংবাদ

ডাকসুর সম্ভাব্য জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ‘আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।’

আজ দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতা আলাদা আলাদাভাবে ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম নেন বি এম কাউসার, আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিমসহ অনেকে।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। তবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে।’

এই বিভাগের আরও সংবাদ