রাজনীতি

যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় পলকসহ গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে তাদের কারাগার থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

বাকি গ্রেপ্তাররা হলেন সাবেক এমপি মনিরুল ইসলাম মনু, সাবেক ওসি আবুল হাসান ও পুলিশ কর্মকর্তা শহিদুল। এর আগে, বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তারা কারাগারে ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ