জাতীয়শীর্ষ নিউজ

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : মাহফুজ আলম

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষ হয়েছে। যেখানে ১৯টি বিষয়ের মধ্যে ১২টিতে একমত হয়েছে বিএনপি। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি। তবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে সবদল একমত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এর মধ্যে হঠাৎ এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৪ আগস্ট) ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ লিখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!’

এই বিভাগের আরও সংবাদ