সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ


সুমন, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মামুনদে নদীর পায়রাটনি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।





