আন্তর্জাতিক

গাজা থেকে ফিরে আরেক ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। নিহত ওই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিলেন।

গত ১০ দিনের মধ্য এ নিয়ে তৃতীয় কোনো ইসরাইলি সেনা আত্মহত্যা করল বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এই বিভাগের আরও সংবাদ

সোমবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।এই ঘটনায় সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।

এই বিভাগের আরও সংবাদ