ক্যাম্পাস

রাবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি শুভ, সম্পাদক ধ্রুব

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এগ্রিকালচারাল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিভাগের খালেদুর রহমান শুভকে সভাপতি এবং এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ইফতেখার আলম ধ্রুবকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১১জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এক আলোচনা সভায় নতুন এই কমিটির ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সোনিয়া আক্তার ও হাসান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইয়েবা খাতুন লাবনী ও শাকিব হোসেন, কোষাধ্যক্ষ তটিনী তারাণ্নুম, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও আনিক ইখতিয়ার এবং বোর্ড সচিব স্বর্ণা রাণী সরকার ও মো. সাগর ইসলাম। এছাড়া বোর্ড সদস্য হিসেবে রয়েছেন মোসা. তাসরিন আক্তার, মো. আহাদুজ্জামান আহাদ এবং জাফর রায়হান।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এসময় ক্লাবের স্বার্থে সর্বদা একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডা. মো. জালাল উদ্দীন সরদার স্যার, ক্লাব উপদেষ্টা ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপিকা ড. সৈয়দা নুসরাত জাহান ম্যাম এবং বোর্ড সদস্য জাফর রায়হান শ্রাবণ।

এই বিভাগের আরও সংবাদ