আন্তর্জাতিক

‘এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল’

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে এর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে গিয়েছিলো।অর্থাৎ জ্বালানি সরবরাহ বন্ধ যাওয়ার কারণে বিমানটির দুই ইঞ্জিন বন্ধ হয়েছিলো।

গত ১২ জুন লন্ডনগামী বিমানটি উড্ডয়নের পরপরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন। আরোহীদের মধ্যে যাত্রী ছিলেন ২৩০ জন, ১২ জন ছিলেন বিমানের ক্রু। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়েছিলো।

এই বিভাগের আরও সংবাদ

পরদিন থেকেই ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তদন্ত শুরু করে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও তদন্তকারীরা ঘটনাস্থলে আসে। সেইদিন বিমানটির প্রথম ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়।

বিমানটির ককপিটে পাইলটদের কথোপকথনের যে রেকর্ড পাওয়া গেছে তাতে একজনকে বলতে শোনা গেছে ‘তুমি বন্ধ করে দিলে কেন?’। আরেকজন জবাব দিয়েছেন তিনি কিছু করেননি।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন তারা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে ‘পরিপূর্ণ সহযোগিতা’ করছেন।

বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে।

এই বিভাগের আরও সংবাদ