বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি


রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে আজ ৮ জুলাই মঙ্গলবার ৯ টা থেকে ১১ টা পর্যন্ত অবস্থান নিয়েছেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা।
তাদের দাবি—দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন, অথচ স্বাস্থ্যসেবার অন্যতম মূল ভিত্তি হিসেবে মাঠপর্যায়ে নিরলস কাজ করছেন তারা।
এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মোহাম্মদ রমিজ উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, লিটন কান্তি দে, সুজলা চাকমা সহ আরো অনেকে।
তাদের মূল দাবি—১৪তম গ্রেড থেকে উন্নীত হয়ে ১১তম গ্রেডে উন্নয়ন এবং স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন করে ৬ দফা দাবি বাস্তবায়ন।
চাকরিজীবীদের গ্রেড উন্নীত হয়েছে, তখন আমরা স্বাস্থ্য সহকারীরা এখনো পেছনে রয়ে গেছি। আমরা সরকারি টিকাদান কর্মসূচি থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতায় মাঠে কাজ করি, অথচ এই অবদানের কোনো স্বীকৃতি পাচ্ছি না।
৬ দফা দাবির মধ্যে রয়েছে:
১১তম গ্রেড বাস্তবায়ন, নিয়োগবিধির সংশোধন, চাকরি স্থায়ীকরণ,পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ, পেশাগত স্বীকৃতি ও পদোন্নতির পথ উন্মুক্ত করা, সুরক্ষা ও বেতন কাঠামোর উন্নয়ন
তাদের দাবি—এই অবহেলা যেন আর না চলে। দ্রুত দাবি মেনে না নিলে আন্দোলনের পরিধি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
স্বাস্থ্য সহকারীদের এ আন্দোলন শুধু তাদের দাবি আদায়ের নয়, বরং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সমতাভিত্তিক করারও একটি পদক্ষেপ। এখন দেখার বিষয়—প্রশাসন কত দ্রুত এ দাবিগুলো আমলে নেয়।





