লাইফস্টাইল

ওজন কমাতে মেনে চলুন এই ৫টি সহজ নিয়ম

ওজন কমানো যেমন কঠিন, তেমনি ওজন ধরে রাখাও বেশ চ্যালেঞ্জিং। প্রতিদিন নানা রকম প্রলোভন ও অনিয়মে পড়ে খাদ্যাভ্যাসে ভারসাম্য রক্ষা করা অনেকের পক্ষেই কঠিন হয়ে ওঠে। তবে জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন এনে সহজেই ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এমন পাঁচটি অভ্যাস রয়েছে যা অনুসরণ করলে ওজন কমানো সহজ হয়।

১. রাতের খাবারের পর মদ্যপান নয়
রাতের খাবারের পর অনেকে মদ্যপান করেন, যা হজম প্রক্রিয়া ধীর করে দেয়। এতে ঘুমের ব্যাঘাত ঘটে এবং ওজন বাড়ার ঝুঁকি বাড়ে।

২. খাওয়ার আগে এক বাটি স্বাস্থ্যকর স্যুপ
দুপুর বা রাতের খাবারের আগে এক বাটি স্যুপ খেলে পেট কিছুটা ভরে যায়, ফলে পরবর্তী খাবারে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। গবেষণায় দেখা গেছে, এই অভ্যাস ক্যালরি গ্রহণ ২০% পর্যন্ত কমাতে সাহায্য করে।

৩. পেটের ৮০% পর্যন্ত খাওয়া
‘পুরো পেট ভরে খাও’ নয়, বরং খাওয়ার সময় ৮০% পেট ভরলেই থেমে যাওয়ার চেষ্টা করুন। এতে হজম ভালো হয় এবং অতিরিক্ত ক্যালরি শরীরে জমে না।

৪. রাতের খাবারের পর দাঁত মাজা
রাতের খাবারের পর দাঁত মাজার অভ্যাস মস্তিষ্ককে জানিয়ে দেয় যে, খাওয়ার সময় শেষ। এতে রাতে পুনরায় কিছু খাওয়ার প্রবণতা কমে যায়।

৫. সকালের নাশতায় প্রোটিন
দিনের শুরুটা প্রোটিনসমৃদ্ধ খাবার দিয়ে হলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। এতে অকারণে খাবার গ্রহণ কমে ও ক্ষুধাও নিয়ন্ত্রিত থাকে।

ওজন কমাতে এসব নিয়মকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করলে তা দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনতে পারে।

সোর্স: আনন্দবাজার পত্রিকা

এই বিভাগের আরও সংবাদ