অসহায় বৃদ্ধ ও অসচ্ছল মানুষের পাশে ‘মানবিক সহযোগিতা ফাউন্ডেশন-HFC’


জবি প্রতিনিধি: অসহায় বৃদ্ধ-বৃদ্ধা, বিধবা নারী ও বেকার যুবকদের জন্য আশার আলো হয়ে উঠেছে ‘মানবিক সহযোগিতা ফাউন্ডেশন-HFC’। ছেলে-মেয়ে না থাকা বা সন্তানদের অবহেলায় নিঃসঙ্গ ও আর্থিকভাবে অসচ্ছল বয়স্ক মানুষদের খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে এই সংগঠনটি। এখন পরিচালক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহাগ মন্ডল তুহিন, ইসলামিক বক্তা লাবিব হোসাইন এবং ব্যবসায়ী সালাউদ্দিন হোসেন সায়েব সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়ে আগামী এক বছরব্যাপী এই মানবিক প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
ফাউন্ডেশনের উদ্যোগে এসব বৃদ্ধ-বৃদ্ধাদের মাসিক বাজার (২০ থেকে ৩০ দিনের) ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ অসহায়দের চিকিৎসা সহযোগিতা প্রদান করা যাচ্ছে। এই কার্যক্রম পরিচালনার জন্য জনসাধারণের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে।

মানবিক সহযোগিতা ফাউন্ডেশনের পরিচালক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহাগ মন্ডল তুহিন জানান, “আমরা ইতোমধ্যে বহু অসহায় ব্যক্তিকে নিয়মিত খাদ্য সহায়তা, ওষুধ ও চিকিৎসা দিয়ে পাশে দাঁড়িয়েছি। এখন আমাদের লক্ষ্য এই কাজকে এক বছরের জন্য নিয়মিত চালু রাখা। এর জন্য সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতা প্রয়োজন।”
এছাড়াও ফাউন্ডেশনটি ভবিষ্যতে একাধিক উদ্যোগ হাতে নিতে চলেছে। তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে—
★অসহায় ও কর্মহীন ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী করে তোলা
★বিধবা নারীদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া
★বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা
★অভাবী রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হলে সমাজের সচেতন ও সহানুভূতিশীল মানুষের দান-সহযোগিতা অপরিহার্য।
যারা সহায়তা করতে আগ্রহী,
তারা বিকাশ (01725531597),
নগদ (01725531597) রকেট (01725531497)
এখনই সময়, মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার।





