রাজনীতি
তারেক রহমানের ঈদ সামগ্রী পেল দুই হাজার পরিবার


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।
আজ শুক্রবার বিকেল সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান দাউদার মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সদস্যসচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের সদস্যসচিব আমিনুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, সোহেল রানা, শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।





