সাতক্ষীরা

টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে উপকুলবাসী মানববন্ধন ও পরিবেশ সম্মেলন করেছে ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই” এই শ্লোগােনে ৫ জুন বৃহস্পিতবার দুপুরে সাতক্ষীরা জেলার উপকূলীয় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড ও সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উক্ত মানববন্ধন ও পরিবেশ সম্মেলনের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশ মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোসাঃ লায়লা খাতুন, মিনতি সরকার, সাংবাদিক ওসমান গনি সোহাগ, প্রিয়া কাহার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “উপকূলবাসীর চাহিদা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ।” বর্তমান বাঁধ গুলো অনেক ক্ষেত্রেই কাঁচা ও অস্থায়ী, এক মৌসুমেই ধসে পড় এবং এর ফলে উপকূলবাসীর জীবন বিপন্ন হয়ে পড়ে।

সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন দ্রুত এই এলাকায় পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী ও জলবায়ু-সহিষ্ণু টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

উপকূলীয় অঞ্চলের দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা সমাধান ও টেকসই বেড়িবাঁধের অভাব ও সুপেয় পানির সংকট সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয় ।

এই বিভাগের আরও সংবাদ