রাজনীতি

নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল: মির্জা আব্বাস

জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৩১ মে) যাত্রাবাড়ীতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। যে কোনো মূল্যেই হোক, দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর সম্ভব।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার সবার যেমন আছে, তেমনি নির্বাচনের পক্ষে বলার অধিকার বিএনপিরও আছে। তবে নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না, এটা ঠিক হবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অনেকে আশঙ্কায় আছে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি তো এর আগে ৩-৪ বার ক্ষমতায় গেছে, তবে ভয় কেন? ভয়ের কিছু নেই। জনগণ যদি কাউক নির্বাচিত করে, বিএনপি মেনে নেবে। তবে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক সরকার প্রয়োজন।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে বলেন, অন্তর্বর্তী সরকার কি বলল তাতে কিছু যায়-আসে না, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দলই নির্বাচন চায় না বলে অভিযোগ করেন।

একইদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। আগামী ২ জুন দ্বিতীয় দফায় আলোচনার জন্য ড. ইউনূস বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ও বিএনপিকে নিয়ে ড. ইউনূস যে বক্তব্য দিচ্ছেন তাতে সরকার প্রধান হিসেবে তাকে নির্বাচন করা ভুল ছিল।

এই বিভাগের আরও সংবাদ