রাজনীতি
‘ডিসেম্বরে কেন নির্বাচন হবে না, এর উত্তর জনগণ জানতে চায়’


ডিসেম্বরে কেন নির্বাচন হবে না, এর উত্তর জনগণ জানতে চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, আগষ্টের পর যেসব দলের জন্ম হয়েছে, তারা নির্বাচন চায় না।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের দীর্ঘ সময় ধরে রাজপথে জীবন দিয়েছে অসংখ্য মানুষ, সে গণতন্ত্র নিয়ে টালবাহানা গ্রহনযোগ্য হতে পারে না। দেশের জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই ডিসেম্বরে নির্বাচন হতে হবে।
প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এর দ্বারা কী অর্থ বহন করে এমন প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।





