রাজনীতি

কুষ্টিয়া-৩ আসনে আমীর হামজাকে জামায়াতের প্রার্থী ঘোষণা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে মুফতি আমীর হামজাকে। শনিবার (২৫ মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী ঘোষণা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এই আসনের মধ্যে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হয়েছে। একটি সংস্কার ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাই না।

এসময় আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ