রাজনীতি

বিএনপির কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি: সারজিস

দেশের সবচেয়ে বড় রাজনৈতক দল হিসেব বিএনপির কাছ থেকে নিজেদের ও দেশের মানুষের প্রত্যাশা বেশি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম। আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম লেখেন, ‘আজকে বিএনপি’র সালাহউদ্দিন ভাই বলেছেন ‘‘চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া।’’ এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। ‘

এই বিভাগের আরও সংবাদ

তিনি লেখেন, ‘সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহিদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।’

এনসিপির এ নেতা লেখেন, ‘তাই সালাহউদ্দিন ভাইসহ বিএনপির কাছে আহ্বান থাকবে- নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান। এত বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়।’

এই বিভাগের আরও সংবাদ