রাজনীতি

আ. লীগের বিচার ইস্যুতে ট্রাইবুনালে যাবে এনডিএম

বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, সিদ্ধান্তটি আপাতত স্বস্তির হলেও আমাদের কাজ এখনো শেষ হয়নি।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গতবছর আমরা গণহত্যার হুকুমের আসামী হিসাবে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিলাম। এখন যেহেতু আইন সংশোধন করে ট্রাইবুনালে রাজনৈতিক দলের বিচার এবং শাস্তির সুযোগ রাখা হয়েছে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পুনরায় যাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ববি হাজ্জাজ বলেন, জুলাই সনদ প্রকাশ নিয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে কিছুটা ধ্রুমজাল আছে। এব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো জরুরি। কোন বিশেষ গোষ্ঠীকে খুশি করতে সরকার হঠকারী কোন সিদ্ধান্ত নিবে না বলে আমাদের বিশ্বাস।

এই বিভাগের আরও সংবাদ