বাংলাদেশসহ ১৪ টি দেশ থেকে শ্রমিক নিতে চায় মালয়েশিয়া


মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট পাড়ি দিয়ে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের আন্তরিক প্রচেষ্টা ও কূটনৈতিক দক্ষতায় মালয়েশিয়া সরকার বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে পুত্রজায়ায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রতীক্ষিত বৈঠক।
এ বিষয়ে বায়রার সাধারণ সদস্যরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, কিছু নেতা ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট, অনলাইন সিস্টেম কিংবা শ্রমচুক্তির নামে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং বাজার বন্ধের চেষ্টা করছেন। তারা দাবি করেছেন, এইসব কর্মকাণ্ড মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা শ্রমবাজার সংকুচিত করছে ও দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।
বায়রার সদস্যরা জানিয়েছেন, তাদের একমাত্র দাবি—যেকোনো শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হোক। তাদের মতে, মালয়েশিয়া বর্তমানে ১৪টি দেশ থেকে প্রায় ১২ লক্ষ শ্রমিক নিতে চাচ্ছে, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে বাংলাদেশ এখনও কার্যত পিছিয়ে আছে।
বি:দ্র: নতুন কলিং এ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ১২ লাখ শ্রমিক আসবে এটা একটি প্রোপাগান্ডা খবর ! বাংলাদেশ কিংবা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
বাংলাদেশসহ মালয়েশিয়া মূলত ১৪ টি দেশ থেকে শ্রমিক আমদানি করে থাকে । বাংলাদেশের সাথে এখনোও চুক্তি না হলেও মালয়েশিয়া অন্যান্য ১৩ টি দেশের সাথে ঠিকই চুক্তি করে বিভিন্ন কোম্পানি শ্রমিক আনার সব কাজ সম্পূর্ণ করতেছে ।
অন্য দিকে বাংলাদেশের সরকারের সাথে মালয়েশিয়ার সরকারের মিটিং হওয়ার কথা আছে এই মাসের মাঝামাঝি সময়ে । তাই বাংলাদেশের সাথে চুক্তি করতে করতে লাখ লাখ শ্রমিক অন্য দেশ থেকে মালয়েশিয়াতে চলে আসবে এবং ঠিক আগের কলিং এর মতো পরবর্তীতে বাঙালিরা এসে আর কাজ পাবে না । সেই সাথে বিভিন্ন এজেন্সি বা দালাল চক্র এদেশের বিভিন্ন কোম্পানি বা বস থেকে যেখানে লোক লাগবে ১০ জন সেখানে নিয়ে আসবে ৫০জন তাদের ব্যবসা করার জন্য ।
পরিশেষে একটি কথা বলতে চাই , এখনোও নতুন কলিং চুক্তি হয়নি এবং কত লোক বাংলাদেশ থেকে নিবে সেই রকম সিদ্ধান্তও নেওয়া হয়নি । আরও একটি কথা মালয়েশিয়া হয়তো কিছু জায়গাতে শ্রমিক লাগলেও সেই তুলনায় এখনোও হাজার হাজার শ্রমিকের কাজ নাই কিংবা পাচ্ছে না । তাই কারো কথায় প্রতারিত হবেন না । যখন চালু হবে , তখন সবকিছু বিস্তারিত জানতে পারবেন ।



