মাগুরা

মাগুরায় জমিজমা নিয়ে মামা-ভাগনের বিরোধ

মতিন রহমান, মাগুরা: মাগুরা সদরের শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী গ্রামে আপন মামা ও ভাগনের মাঝে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পয়ারী গ্রামের গোলাম নবী (৬৫) সাথে গোলাম কুদ্দুস এর জমি নিয়ে প্রায় ২৫ বছর ধরে বিরোধ চলে আসছে।

এবিষয়ে গোলাম নবী ও তার প্রবাসী ছেলে জাহিদ ইসলাম জানায়, একই গ্রামের গোলাম কুদ্দুস তাদের কাছে জমি বিক্রি করে প্রায় ২৫ বছর আগে। কিন্তু সেই জমি লিখে দিতে আজ কাল করে কালক্ষেপন করছে জমির মালিক কুদ্দুস। জমি বিক্রির দরুণ বিভিন্ন সময়ে টাকা নেয় গোলাম কুদ্দুস। ৪৫ শতাংশের মত জমি নিয়ে এখন সমস্যা বেশি হচ্ছে তাদের। ওয়ারেশভুক্ত খন্ড খন্ড জমি কিনেছিলেন তারা। কিন্তু এখন লিখে দিতে দেরি করছে গোলাম কুদ্দুস।

এই বিভাগের আরও সংবাদ

এসব জমির বিষয়ে এলাকার লোকজন নিয়ে কয়েক দফায় সালিশ মিটিং হলেও জমি লিখে দিচ্ছে না গোলাম কুদ্দুস। তাই জমি দ্রুত লিখে দিতে এলাকাবাসী সহ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী গোলাম নবী ও তার প্রবাসী ছেলে জাহিদ ইসলাম।

এদিকে জমি লিখে দেওয়ার কথা বললে আত্বীয়দের বিভিন্ন লোক ডেকে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রবাসী জাহিদ। তিনি আরও বলেন যে সমস্ত জমির জন্য টাকা দিয়েছিল সেই সব জমি তাদের দখলেও রয়েছে। কিন্তু জমি তাদের নামে লিখে দেয় না গোলাম কুদ্দুস। গ্রাম্য সালিশে জমি লিখে দেওয়ার কথা স্বীকার করলেও পরে তা আর দেয় না। এভাবে বছরের পর বছর ঘুরাচ্ছে বলে অভিযোগ করেন জাহিদ ইসলাম। বিদেশ থেকে বাড়ি আসলে জমি লিখে দেয় না, আবার যখন চলে যায় তখন লিখে দেওয়ার কথা বলে। ৪৫ শতাংশ জমির মধ্যে তার ব্যাক্তিগত কিছু টাকায় কেনা জমিও তিনি পাবেন বলে দাবি করেন। তাই তিনি যেহেতু বিদেশে থাকেন এজন্য দ্রুতই জমি তাদের নামে লিখে দেওয়ার দাবি জানান।

অন্যদিকে জমি লিখে না দেওয়ার বিষয়ে গোলাম কুদ্দুস ও তার ছেলে জানান, বিভিন্ন সময়ে ৮০ হাজার টাকা মত দিয়েছে বলে গোলাম নবী ও তার ছেলে দাবি করছে এজন্য তাদেরকে আমি ১০ শতাংশ জমি আগেই লিখে দিয়েছি। আমাদের কাছে আর তারা জমি পাবে না। জমি দখলে থাকার ব্যাপারে প্রশ্ন করলে গোলাম কুদ্দুস বলেন, তারা তো আগে থেকেই খাচ্ছে। কুদ্দুসের মেঝো ছেলে বলেন, তার বাবা কি করেছে তা তারা জানতেন না। এখন দলিল রয়েছে তাদের নামে এটা তারা জানতে পেরেছেন।

জমি দ্রুত লিখে দিতে সকলের প্রতি দাবি জানিয়েছেন গোলাম নবী ও তার পরিবার। দীর্ঘদিন ধরে এভাবে জমি লিখে না দেওয়ার কারণে বিরোধ সৃষ্টি হচ্ছে। এতে করে সামনে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন তারা। গোলাম কুদ্দুস জমি লিখে দিতে চাইলেও তার সন্তানরা ও শরিকরা জমি লিখে দিতে কালক্ষেপন করছে বলে অভিযোগ করেন গোলাম নবী ও তার ছেলে।

এসব জমিজমার ব্যাপারে এলাকার মাত্ববররা জানেন। কয়েকবার শুনানি হয়েছে। তারপরও জমি লিখে দিতে দেরি করছেন গোলাম কুদ্দুস। এখনই যদি জমি তাদের নামে লিখে না দেয় তবে ভবিষৎ প্রজন্মের সন্তানরা এসব জমি নিয়ে ঝামেলায় পড়তে পারে। জমিগুলো তাদের দখলে রয়েছে তবুও লিখে দিতে দেরি করছেন বলে জানান ভুক্তভোগীরা।

এলাকার সচেতন মহল বলছে সঠিক তদন্ত করে সমস্যার সমাধান করা হোক। জমিজমা নিয়ে মামা ভাগনের মধ্যে এমন বিরোধ কারো কাম্য নয়। এতে আগামীতে সমস্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। গোলাম নবী ও গোলাম কুদ্দুস আপন মামা ও ভাগনে।

এই বিভাগের আরও সংবাদ