বরিশাল

মানসিক ভারসাম্যহীন নুর হোসেন এর জন্য সাহায্যের আবেদন

ফেইসবুকে অনেকের জন্য আর্থিক সাহায্য চেয়ে অনেকের পোস্ট করেছেন এবং অনেক পোস্ট দেখেছি কিন্তু আজকের পোস্ট লিখতে গিয়ে হতবাক হয়েছি। আজ যাকে নিয়ে পোস্ট করছি এবং যাকে আপনারা ভিডিওতে দেখছেন, তাকে আপনারা অনেকেই চিনেন। অনেকের সাথে পড়াশুনা করেছে কিংবা শৈশবে চলাফেরা করেছে। তার নাম নুর হোসেন সজিব, পিতা: মোহাম্মদ হোসেন সরদার, গ্রাম: হরিনাথপুর, পো: হরিনাথপুর-8261, থানা: হিজলা, জেলা: বরিশাল।

ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সে মানসিক ভারসাম্য হারিয়ে নিজের স্বাভাবিক জীবন যাপন থেকে দূরে চলে গিয়েছে।
এলাকায় গেলে সকলেই নিজের মত হাসি-খুশিতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন নিয়ে সময় কাটাতে পারলেও তাকে দেখা যায় রাস্তায়। তার পরিবার পরিজন থেকে দূরে। তাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিনা।

এই বিভাগের আরও সংবাদ

পিতা মৃত, মা, দুই বোনে, বড় এক ভাই নিয়ে তাদের সংসার। বড় ভাই মোঃ রাজিব হোসেন বেসরকারি চাকুরী করেন। বড় ভাই মোঃ রাজিব হোসনে এর আয় দিয়ে জীবন নির্বাহ করে মোটামুটি চলেই যাচ্ছিলো তাদের দিন।
নুর হোসেন হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাস্তায় রাস্তায় চলাফেরা শুরু করে। তার বড় ভাই অনেক কষ্ট করে জমানো কিছু টাকা দিয়ে তার চিকিৎসা করেছে (কপি সংযুক্ত)। তাতেও কোন কাজ হয়নি। তাহার আরোও উন্নত চিকিৎসার প্রয়োজন।

আমরা তার এলাকার ছোট বড় স্বেচ্ছাসেবী মানসিকতার ব্যাক্তিদের নিয়ে গঠিত একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন A.S Foundation এর উদ্দ্যেগে তার চিকিৎসার সহায়তার জন্য সমগ্র বাংলাদেশ, প্রবাসী বিশেষ করে এলাকার ছোট বড় সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

হোটেল রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে হাজার হাজার টাকা খরচ করি। সেই আড্ডাবাজী না হয় কয়েকদিন না করলাম। অন্তত সেই চিন্তা থেকে কিছু টাকা যদি উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তোলে দেওয়া যায় হয়তোবা তার চিকিৎসার টাকা হয়ে যাবে। সে পূর্বের মত স্বাভাবিক জীবন যাপন শুরু করতে পারবে। এলাকার প্রতিবেশী/আত্বীয়/সহপাঠী/বন্ধু যেই সম্পর্কের হউক না কেন, যদি তাকে তার স্বাভাবিক জীবন ফিরে পেতে আপনার সাধ্যের মধ্যে সহায়তা যদি অংশ হতে পারে তবেই আমাদের স্বার্থকতা।
“মানুষ মানুষের জন্য” আসুন সেই ঐতিহাসিক কথাটা আরেকবার প্রমাণ করি।
তার কোন ব্যাংক একাউন্ট নম্বর নেই।
তার আপন বড় ভাই রাজিব হোসেন এর মোবাইল নম্বর 01729627048 যোগাযোগ (ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য) করে নিশ্চিত হয়ে নিম্নোক্ত বিকশ/নগদ নম্বরে সহায়তা পাঠানোর অনুরোধ জানাচ্ছি-
নাগদ- 01612013372
বিকাশ- 01908843902
বিকাশ- 01739079938

এই বিভাগের আরও সংবাদ