পিরোজপুর

ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২ এপ্রিল) ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের সভাপতিত্বে হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, সাবেক সভাপতি এম. আহসানুল ছগির, আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক মোঃ শাহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মো: মারুফুল ইসলাম, গাজী আবুল কালাম, মোঃ আল-আমিন হোসেন, নাছরুল্লাহ আল কাফী, কেএম শামীম রেজা, রাজু সিকদার নিলয় ও মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননী গোপাল রায় হাসপাতালে ডাক্তার, কর্মচারী সংকটসহ বিভিন্ন সমস্যাগুলো সাংবাদিকদের সাথে আলোচনা করেন। সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও এসকল সাংবাদিকগণ তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ