ক্যাম্পাস

শিশুদের অভিভাবকের ভূমিকায় ইবি সিআরসি

ইবি প্রতিনিধি: “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগানকে সামনে নিয়ে পথচলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। মানুষের মৌলিক চাহিদা- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ভরণপোষণের দায়িত্ব স্বাভাবিকভাবে পারিবারিক সূত্রে অভিভাবকের ওপর বর্তায়। তবে সেই অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি।

বিশেষ করে শিক্ষা ও বস্ত্র সহায়তায় মূখ্য ভূমিকা রাখছে সিআরসি। রয়েছে একটা পাঠশালাও। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে ২৯ জন শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন সিআরসি’র সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুল পরিচালক সাইফুল ইসলাম আলিফ, দাতা শাহীন আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় দাতা সদস্য শাহীন আলম বলেন, “বাচ্চারা ভাগ্যবান নাকি আমরা ভাগ্যবান এটা একটা জটিল বিষয়। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এমন নিবিড় নার্সিং কখনো পাইনি। আমাদের সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অবিভাবকদের আন্তরিকতা এবং স্বদিচ্ছার কারণে। এসকল শিশু যখন বড় হবে তখন আমাদের সংগঠনের মতো তারাও এরকম সুন্দর মন মানসিক চর্চা করবে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। কারণ শিশুকাল থেকেই তাদেরকে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মানের কারিগর হিসেবে নার্সিং করা হচ্ছে। এটা আসলে ঈদ বস্ত্র বিতরণ না এটা আসলে আমাদের ভালোবাসা বিতরণ।”

এসময় তিনি সংগঠন এবং সিআরসি পরিচালিত স্কুলের উদ্দেশ্য বাস্তবায়নে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ