আইন ও আদালত

ড. ইউনূসের বিরুদ্ধে শক্তি দই মামলা হাইকোর্টে বাতিল

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেল পুরস্কারবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।

মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এই বিভাগের আরও সংবাদ

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

এই বিভাগের আরও সংবাদ