বাগেরহাটে বাঙ্গির বাম্পার ফলন


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার : উপকূলীয় জেলা বাগেরহাটের চিতলমারীতে এবার বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকেরা। চিতলমারী উপজেলার মধুমতী নদীর তীরবর্তী এলাকায় দক্ষিণ সলদে গ্রামে দিগন্তজুড়ে মাঠে শুধু বাঙ্গি ক্ষেত। দেখলে শুধু চোখ নয়, মনও জুড়িয়ে যায়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঙ্গি চাষ লাভজনক হওয়ায় তারা বাঙ্গি চাষে ঝুঁকছেন।
উপজেলায় কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর উপজেলায় ২০ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। উপজেলা দক্ষিণ শলিদাহ গ্রামে গিয়ে দেখা গেছে, কৃষকেরা নিজ নিজ বাঙ্গি ক্ষেতে ব্যস্ত। কেউ বিক্রির জন্য ক্ষেত থেকে বাঙ্গি তুলছেন, কেউ আবার বাঙ্গি গাছে পানি দিচ্ছেন।
বাঙ্গি চাষিরা জানান, বাঙ্গির ফলন ভালো হয়েছে এবং আশা করি লাভবান হবো। আরো জানান এক বিঘা জমিতে বাঙ্গি চাষে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। এক বিঘা জমি থেকে প্রায় এক থেকে দেড় লক্ষ্য টাকার বাঙ্গি বিক্রি করতে পারবে বলে আশাবাদী। এবছর লাভবান হলে আগামীতে বাঙ্গি চাষ করবে বলে জানান চাষীরা।
উপজেলা কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ বলেন, চিতলমারী উপজেলায় ২০ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। চাষীদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হয়েছে।



