চুপ থাক, নয়তো ওরা জানে মেরে ফেলবে: ইবি শিক্ষার্থীর প্রতিবাদ


ইবি প্রতিনিধি: ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে এবং নারীর প্রতি সংহিতা প্রতিরোধে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীর হাতে “চুপ থাক, নয়তো ওরা জানে মেরে ফেলবে” লেখাযুক্ত প্ল্যাকার্ড দেখা যায়।
সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে এ মানববন্ধন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, পুরো দেশ ধর্ষণের সয়লাব। ফেসবুকে স্ক্রোল করলেই ধর্ষণের নিউজ আর নিউজ। এগুলো কি অন্তর্বর্তীকালীন সরকার দেখে না? অবিলম্বে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা দেশে স্বস্তি ফিরে পেতে চাই। আমরা জানি ধর্ষণের শাস্তি হিসেবে আইন রয়েছে কিন্তু এর কার্যকারিতা নাই।
এসময় বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জাহিদ বলেন, প্রতিটি পরিবার থেকে মূল শিক্ষাটা শুরু হয়। একজন নারীর প্রতি একজন পুরুষের দৃষ্টিভঙ্গির কেমন হবে। সেই প্রথম শিক্ষাটা পরিবার থেকে পায়। পরবর্তীতে সেটি শিক্ষা-প্রতিষ্ঠান বা সমাজ থেকে আসে। ধর্ষণ একটি এক্সিট্রিম ঘটনা। তার আগে নারী নিগ্রহের অনেক ছোট ছোট ঘটনা থাকে যা আমাদের সমাজে নানা ভাবে প্রভাবিত। আমরা চাই নারীর ছোট-বড় কোনো ধরনের নিগ্রহে শিকার না হোক। সেই বিচারটি হতে হবে অত্যন্ত দ্রুত। নারী-শিশু নির্যাতনের কোর্টেও দেখা যায় অনেক মামলা পরে আছে। আমরা চাই এর সংস্কার করে বিচারের রায় যেন অতি দ্রুত হয়। কারণ রায় না হলে নিপীড়করা ভয় পাবে না এবং এই সমস্যা দ্রুত নির্মূল করা সম্ভব হবে না।





