মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন


মতিন রহমান , মাগুরা: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদের অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন করেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীররা। সোমবার সকালে সরকারি কলেজের গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নেতাকর্মীরা মাগুরায় আট বছরের শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার দাবি করেন। এছাড়াও সারাদেশে ধর্ষণের মত নিকৃষ্ট কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা। এজন্য প্রচলিত আইন ভেঙ্গে প্রয়োজনে নতুন করেন আইন প্রণয়ন করে হলেও এটি বাস্তবায়নের দাবি জানানো হয়।
এসময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা জেলা আইনজীবীরা। সকালে মাগুরা জেলা জজকোর্টের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন আইনজীবীরা। মানববন্ধন থেকে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি করা হয়।





