মাগুরা

মাগুরায় যুব উন্নয়নের কোর্সের সনদ প্রদান

মতিন রহমান, মাগুরা: দক্ষ যুব গড়বে দেশ’ বৈষম্যহীন বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের সমাপনী ভাতা, সেলাই মেশিন বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা এর যুব ভবন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক (চ:দা:) মো: ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, স্বাগত বক্তব্য রাখেন, যুব প্রশিক্ষণ কেন্দ্র মাগুরা এর ডেপুটি কো-অর্ডিনেটর একে এম আহসানুল কবির। আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শতাধিক প্রশিক্ষণার্থী।

এ সময় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের মাঝে সমাপনী ভাতা, সেলাই মেশিন বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ