মাগুরা

মাগুরায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

মতিন রহমান, মাগুরা: বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মহম্মদপুর মিনি স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে জেলার চার উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদেন নেতাকর্মীরা ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল । মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান ,উপজেলা বিএনপি নেতা গোলাম আজম সাবু , জাহাঙ্গীর আলম খান বাচ্চু সহ বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরও সংবাদ