আন্তর্জাতিক আরবি ভাষা দিবসে ইবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা


রবিউল আলম, ইবি: ‘আরবি ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবন থেকে বিভাগের সামনে থেকে র্যালি বের হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-সহ বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে আলোচনা সভায় সমবেত হয়।

আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোত্তালিবের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক ও অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী, অধ্যাপক ড. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আরবি ভাষার ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন। ভাষার গুরুত্ব ও জাতীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা দিতে দাবি জানান তারা।





