ক্যাম্পাস

শহিদ বুদ্ধিজীবী দিবসে শিশুদের মাঝে বই বিতরণ ইবি সিআরসির

রবিউল আলম, ইবি প্রতিনিধি: শহিদ বুদ্ধিজীবী দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এক ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির পরিচালিত স্কুলের শিশুদের মাঝে নতুন বই বিতরণ ও দোয়া বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শনিবার ১৪ ডিসেম্বর দিবসটি উপলক্ষে বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলিয়নাতনের করিডোরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি আর সি স্কুল পরিচালক মো সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখার সাবেক সভাপতি মো. শাহীদ কাওসার, বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাবেক সহ সভাপতি মো. হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক মো আনোয়ার হোসেন, শিক্ষা ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. হাসিবুর রহমান ও সংগঠনের কার্যনির্বাহী পরষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

কাম ফর রোড চাইল্ড সিআরসি ইবি শাখার সাবেক সভাপতি মো শাহীদ কাওসার বলেন, সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের বাচ্চাদের আমরা শিক্ষার পাশাপাশি বাংলাদেশের সঠিক ইতিহাস শিখাতে চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন ও শহিদ বুদ্ধিজীবিদের জন্য দোয়া অনুষ্ঠান।

কাম ফর রোড চাইল্ড সিআরসি ইবি শাখার বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, আমরা সিআরসি পরিবার আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ভালো কিছু করার। ইনশাআল্লাহ সামনেও আমাদের ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ