শেরপুর

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আরফান আলী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে এরশাদ আলী (৩৫) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের বকচর এলাকায় ঐ ঘটনা ঘটে। মৃত এরশাদ আলী একই গ্রামের আ. রহমানের ছেলে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, এরশাদ আলীর বসত বাড়ির পাশে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল। বিদুৎ সংযোগ নেই ভেবে এরশাদ আলী ছেড়া তারটি ধরে সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আনোয়ার জাহিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ