মাগুরা
মাগুরায় কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মতিন রহমান, মাগুরা: দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে মাগুরা জেলা প্রেসক্লাবের হলরুমে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কালবেলা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি পংকজ রায় উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক অধ্যাপক সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকসহ জেলা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কালবেলা পত্রিকা ও ডিজিটাল প্লাটফর্ম আরো এগিয়ে যাক। সত্য খবরগুলো বেশি বেশি প্রচার করবে এটাই আশা রাখি।





