ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ সহকারী প্রক্টর নিয়োগ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী এবং বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিল্লাতুল করিম।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আমজাদ হোসেন কে গতকাল ৭ অক্টোবর থেকে অব্যাহতি প্রদানপূর্বক তদস্থলে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী কে পরবর্তী ১ বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে ভাইস-চ্যান্সেলর নিয়োগদান করেছেন।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজী বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী মওদুদ আহমেদ-এর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিল্লাতুল করিমকে পরবর্তী ১ বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে ভাইস-চ্যান্সেলর নিয়োগদান করেছেন।

এ দায়িত্ব পালনের জন্য তারা দুইজনেই নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এই বিভাগের আরও সংবাদ