বান্দরবান

দূর্গা পূজা উপলক্ষে বান্দরবানে বিএনপি নেতৃবৃন্দের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি:আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে পূজা উৎসব কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বান্দরবান জেলা বিএনপি।

সোমবার সকালে শহরের গ্লান্ড ভ্যালীতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মত বিনিময় সভায় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ( বিপ্লব) এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এসময় বিএনপি নেতৃবৃন্দ মন্দিরের লোকজনকে সচেতন থাকতে আহ্বান জানান, একই সাথে নির্বিঘ্নে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এই বিভাগের আরও সংবাদ