‘২৪’র গণঅভ্যুত্থানী বাংলাদেশ ভারত বিদ্বেষের প্রধান কারণ’- ইবিতে বিতর্ক


ইবি প্রতিনিধি: “২৪ এর গণঅভ্যুত্থানী বাংলাদেশ ভারত বিদ্বেষের প্রধান কারণ” এ বিষয়কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাদ্দাম হোসেনের পত্রিকা স্ট্যান্ডে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান হলের সভাপতি শাহজাহান আলী, লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মাহাদি হাসান এবং জাতির পিতা বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির কার্যহির্বাহী সদস্য নাহিদ হাসান।
বিতর্কে সরকারী দল দক্ষিণ ব্লকের প্রধানমন্ত্রী হিসেবে আব্দুল বারী শরীফ মন্ত্রী হিসেবে হাম্মাদ তালুকদার সংসদ সদস্য শান্ত শিশির এবং বিরোধী দল উত্তর ব্লকের বিরোধী দলীয় নেতা মোঃ মোস্তাফিজুর রহমান বিরোধীদলীয় উপনেতা মাসুদ হোসন এবং সংসদ সদস্য আবুল বাশার উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্পিকারের দায়িত্ব পালন করেন সাদ্দাম হোসেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদুর রহমান এবং সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন মো: রেদুয়ান।
বিতর্ক শেষে স্পিকার ফলাফল ঘোষণা করেন। এতে সরকারি দল বিজয়ী হয়।
সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, বিতর্ক মানুষের বিবেকের দ্বার উন্মোচন করে, মানবিকতা জাগ্রত করে। যুক্তির সাথে তাল মিলিয়ে চলতে শেখায়। এই প্রীতি বিতর্কটির মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হবে এবং বহির্বিশ্বের ষড়যন্ত্রে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে অনুপ্রাণিত করবে।





