ক্রিকেট
ফিরলেন দুই ওপেনার জাকির ও সাদমান


চতুর্থ ইনিংসে ৫১৫ রানের তাড়ায় শুরুটা ভালো হয় বাংলাদেশের। তবে জাকিরকে ফিরিয়ে প্রথম উদ্বোধনী জুটি ভাঙেন বুমরা। জাকিরকে স্লিপে জয়সোয়ালের ক্যাচ বানান বুমরা। ক্যাচটি দারুণভাবে লুফে নিয়েছেন জয়সোয়াল।
সাদমানও এগাতে পারেননি বেশি দূর। ৮৬ রানের মাথায় সাদমানকে (৬৮ বলে ৩৫ রান) ফেরান অশ্বিন। চেন্নাই টেস্টে এটি অশ্বিনের প্রথম উইকেট। শর্ট মিডউইকেটে গিলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাদমান।
দুই ওপেনারকে হারানোর পর ক্রিজে আছে অধিনায়ক শান্ত ও মুমিনুল। বাংলাদেশের রান দুই উইকেটে ৮৬। জিততে দরকার ৪৩১ রান। হাতে আট উইকেট।





