গণমাধ্যম
নাগরিক টেলিভিশনে নিয়োগ পেলেন তরঙ্গ নিউজের মতিন রহমান


দেশের জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মতিন রহমান।
গত ১০ সেপ্টেম্বর নাগরিক টেলিভিশন কর্তৃপক্ষ মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে মতিন রহমানকে নিয়োগ প্রদান করেন। তিনি জনপ্রিয় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল তরঙ্গ নিউজে সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন মাগুরা জেলায় কর্মরত রয়েছেন।
এর আগে তিনি জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তরঙ্গ নিউজ পরিবারের পক্ষ থেকে সাংবাদিক মতিন রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় যোগ দেন তিনি।





