ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নিয়াজ আহমেদ খান

প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেল (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। সোমবার (২৬ আগস্ট) তাকে এ নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক নিয়াজ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

এই বিভাগের আরও সংবাদ