চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে তিনজন ডাকাত গ্রেপ্তার, ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ শরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকার মানিরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (২৪), একই এলাকার মনিরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৪) ও একই এলাকার আবু সায়েদ আলীর ছেলে লিটন আলী ভুট্টু (২০)।

২৪ জুলাই মধ্যরাতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর দিক-নির্দেশনায় এসআই আব্দুল রাজ্জাক এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ