দুর্যোগপূর্ন আবহাওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান


রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: আজ শনিবার (৬ জুলাই) বান্দরবান সেনা জোন মাঠে এই সহায়তা বিতরন করা হয়।টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্ন এলাকায় বসবাসরত ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে এই মানবিক খাদ্য সামগ্রী তুলে দেন বান্দরবান সেনা জোন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি ।
এসময় উপ-অধিনায়ত মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান,পিএসসি,জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশিদ উপস্থিত ছিলেন।
সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো ২ কেজি করে চিড়া,৫০০গ্রাম খেজুর,১কেজি গুড়,২লিটার পানি,৩ প্যাকেট নুডলস,৫০০ গ্রাম বিস্কুট,৫টি করে সেলাইন।
মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি বলেন,২৪ পদাতিক ডিভিশনের অধীনে বান্দরবান সেনা জোন নিয়মিত পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বছরের পর বছর শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আজকের এই মানবিক সহায়তা কার্যক্রম।অতি বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগকালীন যেকোনও মুহুর্তে সেনা জোন ক্ষতিগ্রস্থ জনসাধারনের পাশে থাকবে।
জোন কমান্ডার আরও বলেন,বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বান্দরবান সেনা জোন এই ধরনের জনহিতকার কার্যক্রম পরিচালনা করবে।





