পিরোজপুরে গ্লোবাল টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


পিরোজপুর প্রতিনিধিঃ বেসরকারী স্যাটেলাইট ‘গ্লোবাল টেলিভিশন’ এর ৩য় বছরে পদার্পণ উপলক্ষে পিরোজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি জুবায়ের আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী।
এসময় আরও বক্তব্য দেন, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সংসদের সাবেক সভাপতি সমির কুমার বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি অমিত হাওলাদার, নাগরিক টিভির রিপোর্টার শাহাদাৎ হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মোঃ নাছির উদ্দীন, মানবকন্ঠের প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফী প্রমুখ।





